২৫০০ টাকার তালিকায় নিজ নির্বাচনী কর্মীদের নাম দিলেন কাউন্সিলর

করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অসহায় ও অস্বচ্ছল ব্যাক্তিদের ২৫০০ টাকা প্রদান কার্যক্রম এর তালিকা প্রণয়নে অনিয়ম এর অভিযোগ এসেছে লালমনিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল ইসলাম রাশেদ এর বিরুদ্ধে।

বৃহস্পতিবার(৪ জুন) জেলা প্রশাসক বরাবর অভিযোগ পত্র জমা দেন একই ওয়ার্ডের দালালটারী গ্রামের মোঃ আব্দুল আজিজ এর ছেলে জহুরুল হক জনি(৩২)।অভিযোগ পত্রে উল্লেখ আছে,কাউন্সিলর রাশেদুল ইসলাম রাশেদ স্বজনপ্রীতি করে রেশনকার্ড প্রাপ্ত ৩০ জন ব্যক্তিকে মানবিক সহায়তা কর্মসূচি তালিকায় অন্তর্ভুক্ত করেছেন,যারা তারই নিজস্ব নির্বাচনী কর্মী।

এই কারনে পৌরসভার ২ নং ওয়ার্ডের মানবিক সহায়তা কর্মসূচির তালিকাগুলো পুনরায় তদন্ত করে নিয়ম বহির্ভূত নামগুলো বাদ দিয়ে প্রকৃত অসহায় ও অস্বচ্ছল ব্যক্তির নাম অন্তর্ভুক্ত করার আবেদন জানান জহুরুল হক জনি।

এবিষয়ে ২নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল ইসলাম রাশেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি “বার্তা বাজার” কে জানান,কোন অনিয়ম হয়নি।আপনারা তদন্ত করুন।লালমনিরহাট জেলার জেলা প্রশাসক আবু জাফর বলেন,অভিযোগটি পেয়েছি।তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ছবি:বার্তাবাজার।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর