সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যাবে ঘরে বসেই

করোনা মহামারীতে সামাজিক দুরত্ব বজায় রাখার স্বার্থে এখন থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ঘরে বসেই খোলা যাবে। গ্রাহককে যেতে হবে না ব্যাংকে। সকল তথ্য অটোমেটিক পদ্ধতিতে যাচাই-বাচাই করতে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ এখন থেকে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সফটওয়্যার ‘পরিচয়’ ব্যবহার করবে। এ সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকের যে কোনো তথ্য (কেওয়াইসি) নিমিষেই বাংলাদেশ জাতীয় ডিজিটাল আর্কিটেকচার (বিএনডিএ) এর সঙ্গে অটোমেটিক মিলিয়ে নিতে পারে।

এ বিষয়ে সোনালী ব্যাংক লিমিটেডের সিইও মো. আতাউর রহমান প্রধান জানান, এ নতুন বিশ্বে আমরা আমাদের গ্রাহকদের কোনো শাখায় না এনেই ই-কেওয়াইসির আওতায় সোনালী ই-সেবা (Sonali eSheba) অ্যাপস ব্যবহার করে সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সুবিধা দেয়ার জন্য এ পদক্ষেপ নিয়েছি। সময়ের সঙ্গে আমরা এ সুবিধা আরও বর্ধিত করব।

ডিজিটাল পদ্দ্বতিতে অ্যাকাউন্ট খোলার বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, সোনালী ব্যাংক লিমিটেড ডিজিটাল পদ্ধতিতে সহজে সেবা প্রদানের জন্য ‘পরিচয়’ গেটওয়ে ব্যবহার করে গ্রাহকদের দোরগোড়ায় কীভাবে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করতে হয়- তা দেখিয়ে দিয়ে ব্যাংকিং জগতে সোনালী ব্যাংক উদাহরণ সৃষ্টি করল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর