চুয়াডাঙ্গায় পুকুর থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে পুকুর থেকে এক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) আন্দুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রতিবন্ধী যুবক আন্দুলবাড়িয়া গ্রামের মিনারুল ইসলামের ছেলে সাগর (২০)।

জানা যায়, গত মঙ্গলবার বাক প্রতিবন্ধী সাগর নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে চলে যায়। তার পরিবারের লোকজন অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি।পরে বৃহস্প্রতিবার সকালে আন্দুলবাড়িয়া গ্রামের তেলা পুকুর নামক একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর