লিবিয়ায় মানব পাচারকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জ থেকে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের এক নারীসহ ২জন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। তাদের একজনের নাম সেন্টু সিকদার ও অপর জনের নাম নারগিছ।

বুধবার(৩ জুন) রাতে ওই দুজনকে আটক করে মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত রতন সিকদারের ছেলে সেন্টু সিকদারের বাড়ি উপজেলার লোহাইড় গ্রামে ও রব মোড়লের স্ত্রী নারগিস বেগমের বাড়ি যাত্রাবাড়ি গ্রামে। তাদেরকে আজ আদালতে হাজির করা হবে বলে মুকসুদপুর থানার পরিদর্শক সাজেদুর রহমান জানিয়েছেন।

উল্লেখ্য, এই মানবপাচারকারীদের খপ্পরে পড়ে গোপালগঞ্জের সুজন মৃধা ও তার মামাতো ভাই ফরিদপুরের সালতা থানার আলমপুর গ্রামের কামরুর শেখসহ দেশের ২৬ জন লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে নিহত ও বেশ কয়েকজন আহত হয়। এ বিষয়ে এর আগে মুকসুদপুর থানায় সুজন মৃধার বাবা কাবুল মৃধা একটি মামলা দায়ের করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর