৩ লাখ টাকায় প্লেন ভাড়া দিচ্ছে বিমান

মাত্র ৩ লাখ টাকায় প্লেন ভাড়া করে (চার্টার্ড) বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের যেকোনো বিমানবন্দরে যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার(৪ জুন) এই ডোমেস্টিক চার্টার্ড অফারের বিষয়টি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমান জানায়, পারিবারিক ভ্রমণের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্লেন ভাড়া দিচ্ছে। এজন্য ৩ থেকে ৫ লাখ টাকা খরচ হবে (দূরত্বের ওপর নির্ভরশীল)। এই খরচে কেবলমাত্র ৫ ঘণ্টা প্লেনটি ভাড়া পাওয়া যাবে। অতিরিক্ত ঘণ্টা ব্যবহারের জন্য অতিরিক্ত খরচ বহন করতে হবে। এক্ষেত্রে অন্যান্য শর্তও রয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে এই বিমানে ফ্লাইট পরিচালনা করলে সর্বোচ্চ ৩৬ জন যাত্রী বসতে পারবে।

বাংলাদেশে অভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে ফ্লাইট চলাচল করছে। অর্থাৎ যে কেউ ফ্লাইট ভাড়া নিয়ে এই রুটে আসা যাওয়া করতে পারবে।

চার্টার্ড অফার ভাড়া কিংবা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের নম্বর- ০১৭৭৭৭১৫৫০৪ এবং ০১৭৭৭৭১৫৫১৩।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর