ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ পলিথিন রাখায় এক ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় ১০০ কেজি পলিথিন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন অভিযান চালিয়ে ওই দণ্ডদেশ দেন।
উপজেলার আঠারবাড়ি রায়বাজারে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য তিকর নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবসা চালিয়ে যাচ্ছে এক ব্যবসায়ী এমন খবর পায় উপজেলা নির্বাহী অফিসার। বৃহস্পতিবার দুপুরে বাজারের মা-বাবা স্টোরে পাওয়া যায় পলিথিন। ওই সময় পরিবেশের জন্য তিকর পলিথিন বিক্রির অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরণ আইন, ১৯৯৫ এ মোবাইল কোর্ট পরিচালনা করে আড়াই মণ (১০০ কেজি) পলিথিন জব্দ এবং বিক্রেতা মো. মাসুদ মিয়াকে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন বলেন, নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় আড়াই মণ পলিথিন জব্দ ও ব্যবসায়ীকে দেড় লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। এ অভিযান অব্যহত থাকবে।
বার্তা বাজার/সি.কে