বিমানের সব ফ্লাইট বাতিল করলো ৬ জুন পর্যন্ত

রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ বৃহস্পতিবার থেকে আগামী শনিবার পর্যন্ত অভ্যন্তরীণ রোডের সব ফ্লাইট বাতিল করেছে।

বিমানের দাবি, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অভ্যন্তরীণ যাত্রীদের সংকট সৃষ্টি হয়েছে, তাই ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছেন তারা।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিমান বাংলাদেশ জানায়, আগামী ৪, ৫, ৬ জুনের সব শিডিউল ফ্লাইট বাতিল করা হয়েছে। এই তিন দিন ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রোডে প্রতিদিন চারটি করে ফ্লাইট পরিচালনার কথা ছিল।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অভ্যন্তরীণ তিন রোডে সোমবার (১ জুন) ফ্লাইট চলাচল শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রী সংকটের কারণে দ্বিতীয় দিন ২ জুন মঙ্গলবার ও ৩ জুন বুধবারও সব ফ্লাইট বাতিল করেন তারা। ২ জুন তিন রোডে বিমানের সাতটি ফ্লাইট বাতিল হয়। পরবর্তীতে তারা ফ্লাইট সংখ্যা কমিয়ে ৪-এ নামিয়ে আনে। সবমিলিয়ে ২ থেকে ৬ জুন পর্যন্ত মোট ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে বিমানের।

বার্তা বাজার/এল.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর