পঞ্চগড়ে করোনায় অসহায় দরিদ্রদের মাঝে লন্ডন প্রবাসীর খাদ্য সামগ্রী বিতরণ

করোনা পরিস্থিতিতে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের আখি ফলদাপাড়া ওয়াসকুরুনী (রাঃ) জামে মসজিদ প্রাঙ্গণে তাকওয়া নিডি ট্রাস্টের চেয়ারম্যান লন্ডন প্রবাসী আসাদ রহমানের উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম রবি, মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদ, সাহেব আলী ও মসজিদের ঈমাম মনিরউদ্দিন অসহায় দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন।

উল্লেখ্য তাকওয়া নিডি ট্রাস্টের চেয়ারম্যান লন্ডন প্রবাসী আসাদ রহমান এই গ্রামে মসজিদ নিমার্ণ ছাড়াও এলাকাবাসিদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ঈদে গরু কোরবানি, মহিলাদের মাঝে বোরখা প্রদান, মক্তব পরিচালনা ও কোরআন শিক্ষা দেয়াসহ বিভিন্ন সহযোগিতা করে আসছেন।

রবিউল ইসলাম রবি, আব্দুল মজিদ, সাহেব আলীসহ এলাকাবাসিরা জানান, লন্ডন থেকে আমাদের বিপদে আপদে আর্থিক সহযোগীতাসহ আমাদের পাশে দাঁড়িয়েছেন অথচ এই মানুষটির সাথে আমাদের কখনো দেখা হয়নি। আজকে করোনার দিনেও একমাত্র তিনিই আমাদের খোঁজখবর নিয়েছেন আমাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। বছরের পর বছর ধরে আমাদের সহযোগিতা করছেন। এলাকাবাসি তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার জন্য দোয়া মোনাজাত করেন।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর