মেহেন্দিগঞ্জে করোনা রোগী দেখতে মানুষের ঢল

বরিশালের মেহেন্দিগঞ্জে এক বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে ৮-১০ দিন ধরে গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। পরে করোনা রোগীকে হেলিকপ্টারযোগে রাজধানীতে নেয়া দেখতে শত শত মানুষের ঢল নামে।

বুধবার(৩ জন) দুপুর ১টার দিকে উপজেলার উলানিয়া ইউনিয়নের আশা গ্রামের ৬নং ওয়ার্ডের মুজাফফর খান ডিগ্রি কলেজ মাঠে উৎসুক জনতা স্বাস্থ্য বিধি উপেক্ষা করে জড়ো হয়।

উলানিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, আশা গ্রামের মৃত মোজাম্মেল হক এর ছেলে তৌফিক হোসেন এছাহাক (৪২) করোনায় আক্রান্ত হয়ে ৮/১০ দিন যাবত নিজ বাড়িতে অবস্থান করছেন।

তিনি জানান তৌফিক ঢাকায় থাকতেন, কবে সে বাড়িতে এসেছে তা এলাকার কেউ জানেন না। দুপুরে হেলিকপ্টার আসায় এলাকাবাসী জানতে পারে তৌফিক করোনায় আক্রান্ত হয়েছেন তাকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নেয়া হচ্ছে।

এদিকে হেলিকপ্টারযোগে করোনা রোগীকে ঢাকায় নিয়ে যাওয়া এবং সেখানে শত শত মানুষ জড়ো হওয়ার বিষয়ে এলাকায় আতংক বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল জানান করোনা আতংকের মধ্যে এ ধরনের কর্মকাণ্ডে তারা আতংকিত হয়ে পড়েছেন। কেননা সেখানে জনসমাগমকে কেন্দ্র করে করোনার বিস্তার ঘটতে পারে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর