সাধারণ ছুটি শেষে অফিস শুরুর প্রথম সপ্তাহের শেষ কর্মদিবসে দেশে গেল ২ হাজার ৪২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে মারা গেছেন ৩৫ জন।
বৃহস্পতিবার(৪ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, দেশে মোট ৫০টি পরীক্ষাগারে বর্তমানে নমুনা সংগ্রহ করা হচ্ছে। গেল ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭৮৮ জনের। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৯৪টি। পরীক্ষাকৃত নমুনায় করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪২৩ জনের শরীরে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন ৩৫ জন।
তিনি আরও বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭১ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা ১২ হাজার ১৬১ জন। যা মোট আক্রান্তের ২১ দশমিক ১৩ শতাংশ।
বার্তাবাজার/কে.জে.পি