অসহায় শিক্ষার্থীদের সহযোগিতার লক্ষ্যে বশেমুরবিপ্রবি ছাত্রলীগের শেখ রাসেল মানবিক ফাউন্ডেশন

করোনাভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সহযোগিতার উদ্দেশ্যে “শেখ রাসেল মানবিক ফাউন্ডেশন” গঠন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি) ছাত্রলীগের কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী দুর্জয় ওঝা, সম্রাট বিশ্বাস,শেখ লিখন ও মুহাম্মদ সোলায়মান এর নেতৃত্বে এ আর্থিক ফান্ড গঠন করা হয়। যা থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাস ও ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত প্রায় ১৩ শিক্ষার্থীর পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হয় ৷

এপ্রসঙ্গে ছাত্রলীগের কর্মীরা জানান, “করোনা কালীন ও ঘূর্নিঝড় আম্ফানে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী হিসেবে আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে প্রাথমিকভাবে নিজেদের সামর্থ্য অনুযায়ী ফান্ড গঠন করেছি। ভবিষ্যতেও ‘শেখ রাসেল মানবিক ফাউন্ডেশন’ এর আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কাজ করার ইচ্ছা আছে।”

এছাড়াও, ফান্ড গঠনকারী ছাত্রলীগের কর্মীরা সমাজের স্বচ্ছল ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানান৷

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর