দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪২৩ জন। এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৫৬৩ জন। নতুন মৃত্যু হয়েছে ৩৫ জনের। এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৭৮১ জন।

২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৫৭১ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ১৬১ জন।

আজ বৃহস্পতিবার(৪ জুন) দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮৮ নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৪ টি। দেশে মোট ৩ লাখ ৫৮ হাজার ২৭৭ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এর আগে, গতকাল মঙ্গলবার(০২ জুন) দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর