দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৪২৩ জনের করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৫৬৩ জন ও মোট মৃত্যুর সংখ্যা ৭৮১ জন। ।
দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮৮ নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৪ টি। দেশে মোট ৩ লাখ ৫৮ হাজার ২৭৭ নমুনা পরীক্ষা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।
বার্তা বাজার/এস.আর