লক্ষ্মীপুরে দেড় বছরের শিশু হাবিবকে বিষাক্ত ইনজেকশন পুশ করার অভিযোগে ষড়যন্ত্র মামলায় কারাবন্দী মায়ের মুক্তির দাবী করেছে ছেলে সপ্তম শ্রেনির শিক্ষার্থী রাহাত ও তার বড় বোন মাইশা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পার্বতী নগর নিজ বাড়ীতে সাংবাদিক সম্মেলন করে এ দাবী করে তারা।
এসময় লিখিত বক্তব্যে সন্তানদ্বয় বলেন, তাদের মা খুকি বেগম ষড়যন্ত্রের শিকার হয়ে আজ কারাবন্দী। গত ১১ মে শিশু হাবিব অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হঠাৎ ২৯ মে কে-বা কাহারা শিশুর দাদা লাতুকে প্রলোভন দিয়ে তাদের মায়ের বিরুদ্ধে ইনজেকশান পুশ করার অভিোগ এনে মিথ্যা মামলা দেয়। অথচ ওই শিশুর পরিবারের সাথে তাদের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। ষড়যন্ত্রের শিকার হয়ে তাদের মা কারাবন্দী আছে।
সংবাদ সম্মেলনে দাবী করে তারা আরো বলেন স্থানীয় মনির সহ প্রতিবেশি কয়েক জন তাদের মারধরের হুমকি ধামকি দিচ্ছে। ষড়যন্ত্রের শিকার মাকে মুক্তি দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা সহ সঠিক ঘটনা উদঘাটনের দাবী করেন ভুক্তভোগীরা। এসময় উপস্থিত ছিলেন মেয়ের জামাই ফিরোজ মিয়াজি ও খুকি বেগমের বড় ভাই আবুল কাশেম।
বার্তা বাজার/সি.কে