ঈশ্বরগঞ্জে ৬ ডিলারের ডিলারশীপ বাতিল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ৬ জন ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে। চাল বিতরণের অনিয়ম, নিয়োগপ্রাপ্ত ডিলারবৃন্দ হত্যা ও ফৌজদারি মামলার আসামি হওয়ায় তাদের লাইসেন্স বাতিল হয়। বুধবার ৬ ডিলারের ডিলারশীপ বাতিল করে আদেশ জারি করেন উপজেলা নির্বাহী অফিসার।

খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণের জন্য ডিলার নিয়োগ প্রদান করে চাল বিতরণ শুরু হয়। কিন্তু চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠে কিছু ডিলারের বিরুদ্ধে। প্রকৃত কার্ডধারী শনাক্ত না করে ভিন্ন কার্ড নিযে যাওয়া ভিন্ন লোকের কাছ কাছে সরকারি চাল তুলে দেওয়া হয়।

এছাড়া হত্যামামলাসহ ফৌজদারি ভিভিন্ন মামলায় জড়িয়ে পড়েন অনেক ডিলার। ওই অবস্থায় অভিযোগসমূহ তদন্ত করে গত রোববার খাদ্যবান্ধব কর্মসূচির উপজেলা কমিটির এক অনুষ্ঠেয় সভায় ৬ ডিলারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হয়। এর প্রেক্ষিতে বুধবার ৬ ডিলারের লাইসেন্স বাতিল করে আদেশ জারি করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন। লাইসেন্স বাতিল হওয়া ডিলাররা হলেন- মাইজবাগের আবুল মুনসুর। সরকারী অঙ্গিকার নামার শর্ত ভঙ্গ করে এলাকায় দীর্ঘদিন ধরে অনুপস্থিত ও মামামাল উত্তোলন ও বিতরণে জটিলতা সৃষ্টির কারণে তার ডিলারশীপ বাতিল হয়।

একই ইউনিয়নের বকুল আহমেদের বিরুদ্ধে মালামাল বিতরণে অনিয়ম ও পূর্বে ভ্রাম্যমান আদালতে অর্থদ-প্রাপ্ত হওয়ায় তার ডিলারশীপ বাতিল হয়। জাটিয়া ইউনিয়নের আবদুল গণি খানের ডিলারশীপ বাতিল হয়েছে। সরিষা ইউনিয়নের বাচ্চু মিয়া ফৌজদারি মামলার আসামি ও মামলামাল বিতরণে অনিয়ম করায় ডিলারশীপ বাতিল হয়েছে। আঠারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের ভাই মো. জসিম উদ্দিন ফৌজদারি মামলার আসামি ও মামলামাল বিতরণে অনিয়ম করায় ডিলারশীপ বাতিল হয়েছে। একই ইউনিয়নের মো. মোস্তাফিজুর রহমান হত্যা মামলা ও মামলামাল বিতরণে অনিয়ম করায় ডিলারশীপ বাতিল হয়েছে।

৬ জন ডিলারের ডিলারশীপ বাতিল হওয়ায় সাময়ীক ভাবে হতদরিদ্রদের ১০ টাকা কেজির চাল ইউনিয়ন পরিষদ নিজস্ব ব্যবস্থাপনা উত্তোলন ও বিতরণ কার্যক্রম চাল রাখবে বলে আদেশে উল্লেখ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, অনিয়মের অভিযোগে তদন্ত শেষে খাদ্যবান্ধব কর্মসূচির ৬ জন ডিলারের ডিলারশীপ বাতিল করা হয়েছে। দ্রুতই নতুন ডিলার নিয়োগ প্রদান করা হবে।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর