জামালপুরে সংসদ সদস্যসহ নতুন করে ৫৪ জন করোনায় আক্রান্ত

জামালপুর-২ ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালসহ একদিনেই নতুন করে ৫৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান জানান, বুধবার ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে।

এদের মধ্যে ৩ জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারসহ ইসলামপুর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৭ জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৭ জন।

উল্লেখ্য, জামালপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন ও সুস্থ হয়েছেন ১২৯ জন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর