বিশ্বে করোনায় আবারও বেড়েছে মৃত্যু, আক্রান্ত প্রায় ৬৬ লাখ

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৬৫ লাখ ৬৭ হাজার ৫৯২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর মারা গেছেন ৩ লাখ ৮৭ হাজার ৯৩৩ জন।

ওয়ার্ল্ডও মিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় ৫ হাজার লোকের। নতুন আক্রান্তের সংখ্যা এক লাখ ২১ হাজার ছাড়িয়েছে।

এ নিয়ে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৮ হাজারে। মোট আক্রান্ত ৬৫ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ।

বুধবার (৩ জুন) সর্বাধিক মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে একদিনেই মারা গেছে প্রায় ১ হাজার ৩০০ জন। যা করোনা আক্রান্তের পর থেকে এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানি। নতুন প্রায় ২৮ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ছয় লাখের কাছাকাছি।

একদিনে যুক্তরাষ্ট্রেও মারা গেছেন এক হাজারের বেশি মানুষ। দেশটিতে এ যাবতকালীন মোট মৃত্যু এক লাখ ১০ হাজারের কাছাকাছি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৯ লাখ। গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে ভারতে মারা গেছেন ২৫৯ জন। এ নিয়ে মোট মৃত্যু ৬ হাজার ছাড়িয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর