ফেনীতে করোনায় আক্রান্ত হয়ে ব্যবসায়ীর মৃত্যু!

ফেনীতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এফ রহমান এসি মার্কেটের ব্যবসায়ী সুনীল সাহা। তিনি বুধবার (৩ জুন) রাত সাড়ে নয়টায় শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ সমবায় মার্কেটের পিছনে”আফরোজা ভবন” এর তৃতীয় তলায় ভাড়া বাসায় মারা যান।

এফ রহমান এসি মার্কেটের “শাড়িজ” প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ছিলেন তিনি।

প্রচন্ড জ্বর-সর্দি অনুভূত হলে তিনি গত শুক্রবার ঢাকার আ্যপোলো হাসপাতালে কোভিড১৯ টেস্ট করান। রিপোর্ট পজেটিভ আসলে ডাক্তারের পরামর্শে রবিবার ফেনীতে চলে আসেন এবং বাসায় চিকিৎসা চলছিল তার।

মৃত্যু কালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তান রেখে যান।

তার আদিনিবাস কুমিল্লা জেলার মুরাদনগরে হলেও দীর্ঘবছর ফেনীতেই বসবাস করে ব্যাবসা-বাণিজ্য করছিলেন।

বার্তা বাজার/পি.বি বার্তা বাজার/সি.কে বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর