পাকুন্দিয়ায় নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে ৬ জনই হাসপাতাল কোয়ার্টারের !

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নতুন করে ৭ জনের দেহে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (৩ জুন) রাত ১১ টা ৫৫ মিনিটে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান এ উপজেলায় নতুন ৭ জনসহ জেলায় নতুন করে ৫২ জনের করোনা শনাক্তের খবর নিশ্চিত করেন।

পাকুন্দিয়ায় ৭ জন নতুন করে আক্রান্তের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জামির মোঃ হাসিব সাত্তার বার্তা বাজারকে মুঠোফোনে জানান, ৭ জনের মধ্যে ৬ জন হাসপাতাল কোয়ার্টারে থাকেন। এর মধ্যে শিশুসহ একই পরিবারের ৫ জন।

তারা হলো, ৪ দিন আগে করোনা পজেটিভ আসা এক ওয়ার্ডবয়ের স্ত্রী, ২ ছেলে, এক ছেলের বউ ও শিশু নাতনী, একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং হাসপাতাল গেইটের এক ফার্মেসী মালিকের করোনা পজেটিভ এসেছে।

তিনি আরও জানান, গত ২৯ মে পরীক্ষার জন্য ২৯ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে ৭ জনের পজেটিভ আসে। এখন পর্যন্ত মোট ৩৩২ টি নমুনায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইতিমধ্যে ৭ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে।

বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর