সুনামগঞ্জে নতুন ৬ করোনা রোগী শনাক্ত

হাওরের জেলা সুনামগঞ্জে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখা। ০৩ জুন (বুধবার) পর্যন্ত নতুন ৬ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১১৯ জনে।

পুলিশ, র‍্যাব, ডাক্তার যারা সামনে থেকে সেবা দিয়ে যাচ্ছেন তারাই বেশি আক্রান্ত হচ্ছেন এই জেলায়। তবে সুনামগঞ্জ জেলা শহরের দৃশ্য ভিন্ন লকডাউন তুলে নেওয়ার পর থেকেই চিরচেনা রূপে ফিরছে জোসনার শহর খ্যাত সুনামগঞ্জ শহর। নতুন আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩ জন, জগন্নাথপুর উপজেলার ২ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন। বুধবার রাত সাড়ে ৯টায় সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বার্তা বাজার কে বিষয়টি নিশ্চিত করেছেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর