গোপালগঞ্জে মাদক বিক্রিতে বাঁধা, বাঁধাদানকারীকে কুপিয়ে জগম

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় মোঃ সম্মেল সরদার(৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে পেটের ভুড়ি বের করে দিয়েছে মাদক কারবারিরা।

গতরাত ৮টার দিকে উপজেলার ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ জানায়, চিহ্নিত মাদক ব্যবসায়ী আজিম খন্দকার দীর্ঘদিন ধরে ফুকরা এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রয় করে আসছিল।

এ ঘটনায় ফুকরা গ্রামের তাহা মটরস এর মালিক মোঃ সম্মেল সরদার বাধা দেয়। এ ঘটনার জের ধরে আজ রাত ৮টার দিকে মাদক কারবারি আজিম খন্দকারের নেতৃত্বে ৭/৮জন অতর্কিত হামলা চালায় এবং তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পেটের ভুড়ি বের করে দেয়। আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ ১জনকে গ্রেফতার করেছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর