নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে মঙ্গলবার রাতে নারী নির্যাতন ও মাদক মামলার তিন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃরা হচ্ছে, ঈমান আলী চৌকিদার বাড়ির মৃত ইসমাইলের ছেলে মোঃ গোলাম আজম আজাদ (৪৮) ও মোঃ গোলাম কিবরিয়া খোকন (৪০) এবং মৃত আবদুল কুদ্দুসের ছেলে মোঃ বেলাল হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে বিকেলে সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে আসামীরা একই বাড়ির আনোয়ার উল্যাহর স্ত্রী ফিরোজা বেগম পরানী (৪৫) ও তার মেয়ে ফারহানা আক্তারকে (১৭) পিটিয়ে আহত করে। এ ঘটনায় ফিরোজা বেগম পরানী বাদি হয়ে থানায় মামলা (নং-২৭, তাং-২৯/০৫/২০২০২ইং) দায়ের করেন।
ওই মামলার সূত্রধরে কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ এমরান হোসেন রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামীকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছেন। আসামীদের বিরুদ্ধে নারী নির্যাতন, মাদক ব্যবসা, বাড়ি-ঘরে হামলাসহ বহু অনিয়মের অভিযোগে মামলা চলমান রয়েছে বলে থানা সূত্র জানায়।
এরআগে গত বছরের ২০ জুলাই শনিবার আসামী আজাদ ও খোকনের ভাই একাধিক মাদক মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ গোলাম কিবরিয়া মিন্টু (৩৩) এলাকাবাসীর গণপিটুনিতে মারা যায়। এ ঘটনার জের ধরে নিহত মিন্টুর ভাইদের নেতৃত্বে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানভীরের গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়।
কে.এ.স/বার্তাবাজার