মাইকের সুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

পটুয়াখালীর মির্জাগঞ্জে আজান দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) বিকালে উপজেলার কাফুলা গ্রামে এই ঘটনায় নিহত মুয়াজ্জিনের নাম মো. আ. খালেক (৬৫)।

নিহত ওই মুয়াজ্জিন উপজেলার মাধবখালী ইউনিয়নের কাফুলা গ্রামের মৃত মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, খালেক মিয়া আসরের আযান দেয়ার জন্য মসজিদে যান। মাইকের সুইচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের সদস্যের নিকট হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর