দীর্ঘদিন পর মসজিদে নববীতে লক্ষাধিক মানুষের নামাজ আদায়

স্বাস্থ্য বিধি মেনে সৌদি আরবের পবিত্র শহর মদীনার মসজিদে নববীতে জামাতে নামাজ আদায়ের অনুমতি দিয়েছে দেশটির সরকার। মসজিদটিতে গত রোববার (৩১ মে) থেকে শুরু হয়ছে নামাজ। সৌদি আরবের গণমাধ্যম হারামাইনডটইনফো-তে উঠে এসেছে লাখো মুসল্লির নামাজ আদায়ের সেই দৃশ্য।

দেশটির গণমাধ্যম সৌদি গেজেটে প্রকাশিত খবরে বলে হয়, এমনিতে মসজিদে নববিতে জামাআতে নামাজ আদায়কারীর সংখ্যা অনেক। তবে এ সংখ্যা সবচেয়ে বেশি হয় মাগরিবের নামাজে। স্বাভাবিকভাবে প্রায় ৪০ হাজারেরও বেশি মুসল্লি জামাআতে অংশগ্রহণ করেন।

মসজিদে নববিতে ফজরের নামাজে অংশগ্রহণ করার জন্য জামাআতের প্রায় ১ ঘণ্টা আগেই খুলে দেয়া হয় দরজা। মসজিদে প্রবেশের আগে সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়। আবার ইশার নামাজের পরপরই বন্ধ করে দেয়া হয় মসজিদে নববির সব দরজা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর