উৎপাদন শুরু হয়েছে করোনার টিকা, মডার্নাই প্রথম বাজারজাত করবে

মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানী মডার্নার উৎপাদিত করোনা ভাইরাসের টিকার তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষা শুরু হবে জুলাইয়ে। এবারের পরিক্ষা সফল হলে তারাই প্রথম এই প্রাণঘাতী ভাইরাসের বাজারজাতকারী হিসাবে ইতিহাসের পাতায় নাম লিখাবে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব এলার্জি অ্যান্ড ইনফেকশিয়াস ডিজিজের পরিচালক ড. অ্যান্থনি ফাউসি জানান, মডার্নার করোনাভাইরাসের টিকার শেষ ধাপের পরীক্ষায় ৩০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নেবেন। তাদের বেশির ভাগেরই বয়স ১৮ বছরের মধ্যে। এ পরীক্ষায় যদি তারা সফল হন তাহলে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ টিকা অনুমোদন দিতে পারে। পরে তা বাজারে ছাড়া হবে ।

মডার্নার টিকার আপাতত নাম এমআরএনএ-১২৭৩। এটা গত সপ্তাহে ৬০০ স্বাস্থ্যবান রোগীর ওপর প্রয়োগ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর