নানা নাটকীয়তার পর পশ্চিমবঙ্গে আবারও বাস চলবে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে অধিকাংশ বাসই রাস্তায় নামাচ্ছে পশ্চিমবঙ্গের বেসরকারি পরিবহন মালিক সমিতি। তবে মালিকপক্ষের ভাড়া বাড়ানোর দাবীকে উড়িয়ে দিয়ে আগের ভাড়াতেই সাধারণ যাত্রী চলাচল করার কথা জানিয়ে দিয়েছেন রাজ্য সরকার।
আজ (বুধবার) কলকাতার একটি সংবাদ মাধ্যম জানায়, করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছে আর্থিক ক্ষতির অজুহাতে গাড়ি ভাড়া বাড়ানোর দাবী জানান বেসরকারি গণপরিবহনের মালিকেরা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এইসব চাপ ও আবদারে না গলে জনগনের কথা ভেবে আগের ভাড়াতেই গাড়ি চালানোর নির্দেশ দেন।
উপায় না দেখে মালিক পক্ষও আগের ভাড়াতেই গাড়ি নামাতে রাজি হয়েছেন। তবে স্বাস্থ্যবিধি মেনে সকল আসনে যাত্রী নেয়ার অনুমতি নিয়ে নেয় তারা।
বাস-মিনিবাস পথে নামার পর পশ্চিমবঙ্গের গণপরিবহন ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে অটো-ট্যাক্সি-ক্যাবে যত আসন, তত যাত্রী নিয়ে যাওয়ার অনুমতিও মিলেছে। চালু হয়েছে নৌপরিবহনও। সম্প্রতি চালু হয়েছে সরকারি গণপরিবহনও।
বার্তাবাজার/এসজে