তথ্য অধিদফতরের কর্মচারীর পকেটে সিম্ফনি মোবাইল বিস্ফোরণ

তথ্য অধিদফতরের এক কর্মচারীর পকেটে থাকা সিমনি ব্র্যান্ডের একটি মোবাইল ফোন বিস্ফোরিত হয়েছে। শরীরে সামান্য অংশ পুড়ে গেলেও বড় ধরণের ক্ষতি থেকে তিনি রক্ষা পেয়েছেন। তথ্য অধিদফতরে অফিস সহায়ক হিসাবে কাজ করা এই ব্যক্তির নাম তোফায়েল হোসেন।

বুধবার (৩ জুন) দুপুরে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তার একান্ত সচিব আমিনুল ইসলামের কক্ষে এই ঘটনা ঘটে। যে মোবাইলটি বিস্ফোরিত হয় সেটি ছিল দেশে তৈরী সিম্ফনি ভি-৭৫ মডেলের।

এ বিষয়ে আমিনুল ইসলাম জানান, আমার কক্ষে একটা কাজে আসার পর তোফায়েল আমার সামনে থাকা সোফায় বসেছিল। হঠাৎ বিকট শব্দ হওয়ার সাথে সাথে দেখা দেল তার প্যান্টে আগুন লেগে গেছে। উপস্থিত সবাই মিলে দ্রুত আগুন নিভানোর পর পকেট থেকে বিস্ফোরিত মোবাইলটি নীচে পড়েছে।

এ বিষয়ে সিম্ফনি মোবাইলের নির্মাতা প্রতিষ্ঠান এডিসন গ্রুপের গণসংযোগ কর্মকর্তা মাহমুদ আইয়ুব রূপক জানান, ‘একটা ইনসিডেন্স হয়েছে, আমরা অলরেডি তোফায়েল সাহেবের হাতে একটি জেড-১৫ মডেলের ফোন পৌঁছে দিয়েছি। আর তার ফোনটি আমরা ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে এসেছি। বিষয়টি খুব দুঃখজনক। ভি-৭৫ মডেলের ফোনটি আমরা প্রায় ১১ লাখের মতো বিক্রি করেছি। এই একটি মাত্র কমপ্লেইন এসেছে আমাদের কাছে।’

এর আগেও সিস্ফনি মোবাইল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০১৮ সালে নিম্নমানের হ্যান্ডসেট বিক্রি করে প্রতারণার জন্য মোবাইল ফোনের দেশীয় ব্র্যান্ড সিম্ফোনি তৈরির প্রতিষ্ঠান এডিসন গ্রুপকে ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর