তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব বিজেন ব্যানার্জী অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনাব আবুল খায়ের। তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, জনাব বিজেন ব্যানার্জী তাহিরপুরে যোগদান করার পর থেকেই হাওরাঞ্চলের দৃশ্য পাল্টে যায় তার যোগউপযোগী সিদ্ধান্তের সুফল পেয়েছেন হাওরবাসি।
দেশে মরণঘাতক অদৃশ্য করোনাভাইরাসের প্রার্দুভাবের শুরু থেকে সংক্রমণ রোধে দিন-রাত নিরলসভাবে কঠোর পরিশ্রম করেছেন তিনি। সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষে উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে লোকজনদের সচেতন করার জন্য বুঝিয়েছেন নিয়মিত।
আবার করোনা আক্রান্ত লকডাউন এলাকাগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্যসামগ্রী নিয়ে নিজেই বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। প্রায় প্রতিদিনই উপজেলার সাতটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা খাদ্যসামগ্রী সঠিকভাবে বিতরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে দুঃস্থ অসহায় কর্মহীনদের হাতে তুলে দিয়েছেন।
এমন মানবিক উপজেলা নির্বাহী অফিসার এর আগে তাহিরপুরে এসেছেন বলে আমার জানা নেই। আমি উনার সর্বক্ষেত্রে সফলতা কামনা করি। উল্লেখ্য, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব বিজেন ব্যানার্জী (১৬৭৩০) তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত থাকাকালীন গত ০১/০৬/২০২০ তারিখে জন প্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি হওয়ার আদেশ জারি করা হয়।
কে.এ.স/বার্তাবাজার