অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গত দু’দিন আগেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা যায়।
তার হাসপাতালে ভর্তির বিষয়ে সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার সাইফুর রহমান জানান, অনেক আগে থেকেই অ্য্যাজমা ও শ্বাসকষ্টে ভোগছিলেন প্রধান বিচারপতি। সম্প্রতি কিছুটা অসুস্থবোধ করায় তিনি সিএমএইচে ভর্তি হয়েছেন।
চিকিৎসকরা তাকে যথারীতি পরীক্ষা করে দেখেছেন যে, তার শরীরে সোডিয়াম লেভেল যা থাকা দরকার তার থেকে কিছুটা নিচে নেমে গেছে। সে কারণেই তাকে হাসপাতালের কেবিনে পর্যবেক্ষণ এবং বিশ্রামে রাখা হয়েছে।
সাইফুর রহমান আরও বলেন,তিনি সুস্থ আছেন। তার স্বাস্থ্যগত বিষয় নিয়ে বিভ্রান্তির কোনো অবকাশ নেই।
বার্তাবাজার/এসজে