নারায়ণগঞ্জের আড়াইহাজারে কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের হামলার ঘটনা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। হামলার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উনি দায়ী করলেও অভিযোগ এসেছে নিজ দলের নেতা কর্মী ও পাওনাদারেরাই তাকে লাঞ্চিত করেছেন।
সোমবার (১ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটেছে।
হামলার পর ঘটনায় দায়ী হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষ দিলেও হামলাকারীরা মূলত বিএনপি নেতা আজাদের কাছে টাকা পায় বলে জানা গেছে। এ বিষয়ে অভিযোগ করেছেন আড়াইহাজার আসনের সরকার দলীয় এমপি নজরুল ইসলাম বাবু।
এছাড়া বিএনপির নেতাকর্মীরাও জানান, দীর্ঘদিন এলাকার খোঁজ না নিয়ে হঠাৎ ত্রাণ নিয়ে উদয় হন বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ। এসময় ক্ষুদ্ধ নেতাকর্মীরা তাকে বিভিন্ন বিষয়ে অসন্তোষ থেকে ঘিরে ধরেন। ঘটয়নাস্থলে হাজির হয় দীর্ঘদিনের পাওনাদারেরাও। বাক-বিতণ্ডার এক পর্যায়ে বিক্ষুদ্ধ নেতাকর্মী ও পাওনাদারেরা তাকে মারধর করেন। পরে দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান তিনি।
ঘটনার বিষয়ে স্থানীয় বিএনপি নেতা শহীদুল্লাহ জানান, আগে থেকেই এলাকার মানুষ উনার (নজরুল) উপর ক্ষুব্ধ। এসব ক্ষুব্ধ পাওনাদারাই তাকে মারধর করেছে। নিজের দোষ ঢাকতে তিনি এখন সরকারি দলের উপর দায় চাপাচ্ছেন। এ নিয়ে আমাকে কথা না বলতে হুমকি দেয়া হচ্ছে বিভিন্ন স্থান থেকে।
এ বিষয়ে বুধবার (৩ জুন) বিকালে আড়াইহাহাজার আসনের এমপি নজরুল ইসলাম বাবু গণমাধ্যমকে বলেন, বিএনপির এই নেতা অন্তত ৫০ জনকে বিদেশে পাঠাবে বলে টাকা নিয়েছে। এছাড়া এর আগেও আজাদের কাছে পাওনা টাকা আদায়ের জন্য পাওনাদরা তার গাড়ি আটকে রেখেছিল।
বার্তাবাজার/এসজে