করোনা কালীন সংকটে মানবতার হাত বাড়ালেন শ্রীনগরের স্বেচ্ছাসেবী টিম

বৈশ্বিক করোনা ভাইরাস(কোভিট-১৯) পুরো দুনিয়ার মানুষকে যখন ভয়াল থাবায় গ্রাস করে জনজীবনকে হুমকির মুখে ফেলে দিয়েছে। এ মহামারীর চরম র্দুযোগে নিজেদের কৃত কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিল শ্রীনগর উপজেলার কোলাপাড়া স্বেচ্ছাসেবী টিম।

করোনা ভাইরাসের প্রার্দুভারে শুরুতেই ১৫ জনের এই স্বেচ্ছাসেবী টিমের প্রধান সাংবাদিক সাইফুল ইসলাম শিপু সিদ্ধান্ত নেয় এই দুর্যোগের কিভাবে মানুষের পাশে থাকা যায়। তাই তারা প্রথমে পুরো ইউনিয়নের মানুষ গুলোকে সর্তক ও সচেতন করতে মাইকিং থেকে শুরু করে ইউনিয়নের প্রতিটি গ্রামে গ্রামে জীবাণু নাশক স্প্রে করে এবং মসজিদ গুলোতে মুসল্লিদের জন্য ওজুখানাতে হাত ধোয়ার জন্য নিজ খরচে সাবান ও হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করে।

সরকারের করা লক ডাউনে থাকা ৫শ’র অধিক অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করে। কোন অসহায় পরিবার লোক লজ্জার কারনে সহায়তার জন্য মোবাইলে তাদেরকে জানালে তারাও কাউকে না দেখিয়ে রাতের আধারে ঐ অসহায় পরিবারের বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিত এ স্বেচ্ছাসেবী টিম।

ইউনিয়নের কোন লোকের করোনার উপসর্গ দেখা দিলে তারা তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যোগাযোগ করেন তাদের নমুনা সংগ্রহের ব্যবস্থা করে তারা। এ করোনা কালীন সময় এলাকার বাহিরে থেকে লোক আসলে এ টিম সাথে সাথে গিয়ে তাকে ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়ে থাকার ব্যবস্থা করে আসতো। তাই এলাকার লোক সমস্যায় পড়লেই সাথে সাথে এ টিমের সদস্যদের কাছে ছুটে আসতে দেরি করেনি একটুও।

উপজেলা প্রশাসন সার্বক্ষনিক কোলাপাড়া ইউনিয়নের খোজ খরব নিত এই টিমেরর মাধ্যমে। লকডাউনে এলাকার কৃষকরা পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়লে এই টিম কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েও কৃতিত্ব দেখায় এই টিম। দীর্ঘদিন যাবৎ এ স্বেচ্ছাসেবী টিম এলাকার কেউ মারা গেলে কবর খুড়ার কাজটি করে আসছিল। এলাকার কেউ মৃত্যূ বরণ করলে কবর খুড়ার জন্য সাথে সাথে এই টিমের সদস্যদের সংবাদ দেয় মৃত বাড়ীর লোকজন।

স্বেচ্ছাসেবী টিমের প্রত্যেকটা সদস্য মানুষের জন্য নিবেদিত প্রাণ। এরা বলে মানুষের জন্য কিছুু করতে পারলে যে তৃপ্তি আসে সেটা আর কোন কিছুতে নেই। তাই মানুষের উপকারে এসে নিজের মন ও শরীর সব সময় ভাল থাকে আমাদের। এ টিমের সদস্য মিল্টন ও শামীম বলেন, আমরা প্রচার প্রচারণার জন্য কখনই কাজ করি না। এভাবেই সারাজীবন মানুষের পাশে থাকতে চাই। তাদের এ কৃতিত্বের জন্য ভূয়সী প্রশংসা করেছে এলাকাবাসী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর