করোনা জয় করলেন ভোক্তা অধিকারের উপ-পরিচালক শাহরিয়ার

বেশ কয়েকবার পজেটিভ আসার পর অবশেষে প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মাদ শাহরিয়ার। তিনবার পরীক্ষার পর তার করোনা নেগেটিভ এসেছে।

সুস্থতার বিষয়টি নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন এই কর্মকর্তা। এখনও পিঠে ব্যাথা অনুভব করার পাশাপাশি ফুসফুস সংক্রমণের চিকিৎসাও নিচ্ছেন তিনি। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসোলেশনে থাকা ভোক্তা অধিকারের এই কর্মকর্তা অধিদপ্তরটির জনপ্রিয় একজন ব্যক্তিত্বে পরিচিত হয়েছেন।

গত ১৩ মে তার প্রথম করোনা শণাক্ত হয়। এরপর ২৬ মে দ্বিতীয় পরীক্ষায় আবারও পজেটিভ আসে তার। ফুসফুসেও দেখা দেয় জটিল সংক্রমণ। এর আরও ২ দিন পর তার শ্বাসকষ্ট বাড়লে ও শারীরিক অবস্থার অবনতি হলে ভর্তি করা হয় ওই হাসপাতালে। তার স্ত্রী-সন্তানও করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর