নদীর মাঝখানে স্পিডবোটে বিস্ফোরণে আহত ৪ যাত্রী

মাঝ নদীতে স্পিডবোটের ইঞ্জিনের বিস্ফোরণে ৪ যাত্রী দগ্ধ হয়েছেন। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ-গহীনখালী রুটের বুড়াগৌরাঙ্গ নদীর চ্যানেলে বুধবার (৩ জুন) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন, রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের খোকন প্যাদা (৪০), মো. মতিন হাওলাদার (৩০) ও আব্দুল্লাহ আল মহিদ (৯) ও গলচিপা উপজেলার রফিকুল ইসলাম (৫০)।

জানা যায়, রাঙ্গাবালীর চর মোন্তাজ ইউনিয়নের চর মণ্ডল ঘাট থেকে ১৪-১৫ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট গহীনখালী ঘাটের উদ্দেশে রওনা দিলে গন্তব্যে পৌঁছার কিছুক্ষন আগে মাঝ নদীতে ইঞ্জিন বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এসময় আগুনে ৪ জন দগ্ধ হয়। পরে সেখানে থাকা জেলেরা ট্রলার নিয়ে আহতদের উদ্ধার করে।

রাঙ্গাবালী থানার ওসি মো. আলী আহম্মেদ জানান, স্পিডবোটে আগুন লাগার বিষয়টি আমি শুনেছি। তবে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর