আবারও এক করোনা হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগে ঘটা অগ্নিকান্ডের এক মাসের মধ্যেই রাশিয়ার সেন্ট পিটাসবার্গ হাসপাতালে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) সকালে লাগা আগুনে হাসপাতালটির একজন মারা গেছে।
ফায়ার সার্ভিস ও গাসিপাতাল সূত্রে জানায়, এই ঘটনায়া আরও কিছু ব্যক্তি আহত হয়েছেন।
রাশিয়ার সংবাদ মাধ্যম তাস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টায় দেশটির দ্বিতিত বৃহত্তম শহর পিটার্সবুগের বোটকিন হাসপাতালের একটি ভবনে আগুন লাগে। রোগীদের জন্য রাখা বেডের কাপড়ে আগুন লেগে তা আরও দ্রুত ছড়িয়ে পড়ে।
ওই হাসপাতালে দায়িত্বরত এক কর্মকর্তা জানায়, “দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কার্বন ডাই-অক্সাইড ক্রীয়ায় একজন রোগীর মৃত্যু হয়েছে।”
গত মাসের মাঝামাঝিতে সেন্ট পিটার্সবুর্গের সেন্ট জর্জ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাতে অন্তত ৫ জনের মৃত্যু হয়। সরিয়ে নেওয়া হয়েছিল দেড় শতাধিক রোগীকে।
বার্তাবাজার/এসজে