নামের মিল থাকায় মাদক মামলার আসামী বদলে নির্দোষ ও প্রতিবন্ধী যুবক তিন মাস ধরে টানছেন জেলের ঘানি। রুবেল নামের নিরাপরাধ এই ব্যক্তিকে গ্রেফতার করায় অবশ্য ভুলও স্বীকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার ওসি। আর এই ঘটনার তদন্তে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
নামের মিল থাকায় গত ১০ মার্চ রাতে মাদক মামলার আসামী রুবেলের বদলে শিবগঞ্জের জামাইপাড়া গ্রাম থেকে নিরাপরাধ রুবেলকে গ্রেফতার করা হয়। বারবার বলা সত্বেও বিষয়টি আমলে না নিয়ে ধরে নিয়ে যাওয়া হয় পঙ্গু যুবক রুবেলকে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি দাবী করছেন ভিন্ন কথা। তিনি বলছেন, নামের মিল থাকায় এ ভুল হয়েছে। তিনি বলেন, একই গ্রাম, নাম ও বাবার নাম সবই এক। এজন্য ভুলটা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন রুবেলের বাবা। তিনি বলেন, তিন মাস ধরে আমার ছেলেটা জেল খাটছে। আমি বিচার চাই। ক্ষতিপূরণ চাই।
বিষয়টি আদালতের নজরে আনা আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির জানান, আদালত চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন, দ্রুত বিষয়টি যেন আইনগত ব্যবস্থা নোঁ হয় এবং নির্ধারিত সময়ে আদাতলকে যেন অবহিত করা হয়।
বার্তাবাজার/এসজে