শরীয়তপুর জাজিরায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

শরীয়তপুরে পুর্ব শত্রুতার জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। নিতহ ব্যক্তি নড়িয়া উপজেলা রাজনগর ইউনিয়ন বাবর আলী মাদবরের কান্দি বিলদেওনিয়া গ্রামের মৃত ছাবু খার পুত্র ইসমাইল খা (৫০)।

বুধবার (৩ জুন) সকাল সারে ৬ টার সময় জাজিরা উপজেলা পৌরসভার ৭ নং ওয়ার্ড চর রাড়িপাড়া গ্রামে ভুইয়া বাড়ির ব্রিজের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল(মঙ্গলবার) সাবেক কাউন্সিলর করিম মাদবর ও বর্তমান কাউন্সিলর মতিউর রহমান বেপারীর লোকজনের সাথে মাড়ামাড়ি হয়। তারই সুত্র ধরে আজ বুধবার ভোরে উভয় পক্ষের পুনরায় সংঘর্ষ বাধলে ঘটনাস্থলে ইসমাইল খা নামে এক জন আহত হয়ে হাসপাতালে গেলে জাজিরা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এ কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহতের স্বজনরা বলেন, আমরা জাজিরা থেকে আসার পথে নুরুল আমিন খার নেতৃত্বে লোকজন মারধর করলে ইসমাইল খা নিহত হয়। জাজিরা থানা অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন, পূর্বের ও বর্তমান কাউন্সিল এর লোকজনের মধ্যে মারামারি হয়।

এতে অনেক ঘড়বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। কিছুক্ষন পরে আমি আসার পরে এক জন লোককে মেরে ফেলার সংবাদ পাই। লাশ সংগ্রহ করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করি। উভয় পক্ষে মামলার প্রস্তুতি চলছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর