বসুন্ধরার ২০০০ বেডের করোনা হাসপাতালের কার্যক্রম শুরু

রাজধানীর বসুন্ধরা গ্রুপের সম্পত্তি ‘বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি’তে স্থাপিত ২০০০ শয্যার করোনা হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। আজ (বুধবার) দুপুরে করোনা ভাইরাসের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, ‘বসুন্ধরা কনভেনশন সেন্টারকে হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এ হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। এখানে দুই হাজার শয্যা প্রস্তুত করা হয়েছে।’

এর আগে, গত ২৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের এ সংক্রান্ত একটি লিখিত প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী অনুমোদনক্রমে শুরু হয় হাসপাতাল তৈরীর ক্লার্যক্রম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর