চট্টগ্রামে করোনায় চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনা রোগী হিসেবে প্রথম চিকিৎসক হিসেবে মারা গেছেন মেরিন সিটি মেডিকেলের মেডিসিন বিভাগের সহযোগি অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ এহসানুল করিম।

বুধবার (৩ জুন) দুপুর দুইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডাঃ এহসানুল করিম মারা যান।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রামে সংগঠনটির করোনা সেলের প্রধান ডাঃ আ ম ম মিনহাজুর রহমান জানান, চার দিন আগে ডাঃ এহসানুল করিমের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্যের অবনতি ঘটলে তাঁকে আইসিউ’তে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর আগেই তিনি মারা যান।

তিনি আরো জানান, ডাঃ এহসানুল করিম ইতোপূর্বে ব্লাড ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। তিনি চট্টগ্রাম মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে তিনি চট্টগ্রাম বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল বা ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মরহুম ডাঃ এহসানুল করিমের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায়।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর