করোনায় ইচ্ছামত অ্যান্টিবায়োটিকের ব্যবহারে বাড়বে মৃত্যু হা্র

চলমান করোনা পরিস্থিতিতে চিকিৎসা হিসাবে অধিক হারে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করায় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। যার ফলে বাড়তে পারে মানুষের মৃত্যুর হার।

গত ১ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা্র (ডব্লিওএইচওর) মহাসচিব টেডরস আধানম গেব্রিয়াসি সংস্থাটির সদর দপ্তরে এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা চিকিৎসায় বেড়ে গিয়েছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার। অ্যান্টিবায়োটিকের অধিক ব্যবহারের কারণে ব্যাকটেরিয়ার প্রতিরোধ ক্ষমতার হারও বাড়বে। এর ফলে মহামারি ও মহামারির পরেও মৃত্যু হার বেড়ে যাবে।

টেডরস অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার না করার বিষটিকে তুলে ধরে বলেন, কিছু কিছু দেশে এটি বেশি বেশি ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের দেশ যেখানে জীবন রক্ষাকারী ওষুধ সহজলভ্য নয়। আর অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহার অপ্রয়োজনীয় দুর্ভোগ এবং মৃত্যুহারও বাড়াচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর