চলমান করোনা পরিস্থিতিতে এক অবাক করা তথ্য দিয়েছিল ইতালির এক চিকিৎসক। তার মতে ক্রমশ শক্তি হারিয়ে দুর্বল হয়ে যাচ্ছে মহামারী করোনা ভাইরাস। গত ৩১ মে ইতালির চিকিৎসক আলবার্তো জ্যাংরিলো এই তথ্য জানিয়েছিল।
তার মতে, এক বা দু’মাস আগেও ইতালিতে তাণ্ডব চালিয়েছে এ ভাইরাস। কিন্তু গত ১০ দিনের হিসাবে এ ভাইরাসের তাণ্ডব চালানো বা প্রাণঘাতী হয়ে ওঠার ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে।
কিন্তু আশার সঞ্চার করা তার এই বক্তব্যকে উড়িয়ে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, তার এই তথ্যের কোনো ভিত্তি নেই। করোনা ভাইরাসের শক্তি কমার কোনো কারণ নেই।
সোমবার (১ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বলেনজাংরিলোর বক্তব্যের কোনও বিজ্ঞানভিত্তিক জোরালো প্রমাণ নেই। ৩৫ হাজারেরও বেশি ভাইরাসের জিনগত তথ্যের বিশ্লেষণ করার পরও করোনাভাইরাসের দুর্বল হয়ে পড়ার কোনো তথ্য বা প্রমাণ মেলেনি।
বার্তাবাজার/এসজে