যশোর অভয়নগরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু

যশোর অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সিদ্ধিপাশা গ্রামে খেলা করতে গিয়ে পানিতে ডুবে হাসান (২) ও হুসেইন (২)জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ই মে)দুপুরে সিদ্ধিপাশা গ্রামে নির্মম এ মৃত্যুর ঘটনা ঘটেছে।মৃত শিশুরা হলেন, সিদ্ধিপাশা গ্রামের মাজেদ শেখের ছেলে হাসান ও হুসেইন।

মৃত শিশু দুইটির চাচা স্থানীয় ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান বলেন, প্রতিদিনের ন্যায় বাড়ির পাশে খেলা করছিল হাসান—হুসেইন। বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় দুই ছেলেকে না পেয়ে তাদের মা খোঁজাখুজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে ডোবার মধ্যে দুই ছেলেকে ভেসে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে নিকটস্ত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। জমজ দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম “বার্তা বাজার”কে বলেন,পানিতে ডুবে দুই বছর বয়সি সহোদরের মৃত্যুর সংবাদ পেয়েছি। পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর