“মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনগনের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে পালং মডেল থানাধীন ৫নং তুলাসার ইউনিয়ন পরিষদে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ জুন) সকাল ১১ টায় শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদ ভবনে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।
এ সময় পুলিশ সুপার বলেন, আমরা বাংলাদেশ পুলিশ সর্বদাই জনগনের জন্য কাজ করে থাকি। “পুলিশি জনতা, জনতাই পুলিশ” জনগনের সেবাই আমরা সর্বদা নিয়োজিত, সেবাই পুলিশের ধর্ম তাই আমরা চাই পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌছাতে। আমরা চাই জনগনের মাঝে আস্থা ও বিশ্বাস তৈরি করতে। নতুন আধুনিক ও মানবিক পুলিশ, অাস্থার পুলিশ তৈরি করতে চাই এই বিট পুলিশিং এর মাধ্যমে। তাই আমরা প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এই বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছাতে চাই।
তারই ধারাবাহিকতায় আজ আমরা পালং মডেল থানাধীন ৫নং তুলাসার ইউনিয়ন পরিষদে সম্প্রসারিত বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করলাম। এখানে অামারা দুজন পুলিশ অফিসার নিয়োগ করেছি। বিট অফিসার হিসেবে রয়েছেন পালং মডেল থানা এসআই (নিঃ) মোহাম্মদ আতিয়ার রহমান এবং সহকারী বিট অফিসার এএসআই (নিঃ) মোঃ আবুল হোসেন । পালাং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পালং মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আশরাফুল ইসলাম, তুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদ ফকির, সাবেক চেয়ারম্যান মোঃ মোফাজ্জেল হোসেন ফকির ও ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বার্তা বাজার/সি.কে