পাকুন্দিয়ায় করোনায় আক্রান্ত ১৭ জনের মধ্যে ৭ জন সুস্থ্য

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট আক্রান্ত ১৭ জনের মধ্যে নতুন আরও তিনজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে এ উপজেলায় ৭ জন সুস্থ্য হলেন।

নতুন করে সুস্থ হওয়া ব্যক্তিরা হলেন, পৌরসভার আনোয়ারখালী এলাকার হাবিবুল্লাহ সোহাগ, সৈয়দগাঁও এলাকার সাজিদুল ইসলাম ও আঙ্গিয়াদী গ্রামের গ্রামের মো.রতন মিয়া।

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জমির মো.হাসিবুস ছাত্তার জানান, এ উপজেলায় নতুন করে তিনজন আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এরই প্রেক্ষিতে আজ (বুধবার) সকালে তাদের তিনজনকে সুস্থ বলে ঘোষণা করা হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর