পাকুন্দিয়ায় শতাধিক হিন্দু পারিবারের পাশে আবু কাওছার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ রোধে চলা অঘোষিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া শতাধিক হিন্দু পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সমাজসেবক আবু কাওসার।

বুধবার (২ জুন) সকালে মঠখোলা জিওর আখড়া মন্দির এর প্রাঙ্গণে শতাধিক হিন্দু পরিবারের খাদ্যসামগ্রী তুলে দেন সমাজসেবক আবু কাওছার।

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের পাকুন্দিয়া উপজেলার সাধারণ সম্পাদক সবুজ সাহা, মদন মোহন জিওর আখড়ার সভাপতি তনুজ সাহা, পাকুন্দিয়া থানার উপ পরিদর্শক সাদেকুল এবং মদন সাহা, মন্দিরের উপদেষ্টা বাবু বেনী মাধব সাহা, বিজন কুমার সাহা, সমীর চক্রবর্তী, সদস্য বাবলু সাহা প্রমুখ উপস্তিত ছিলেন।

বার্তা বাজার/পি.বি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর