করোনায় মৃতদের দাফন পারিবারিক কবরস্থানেও করা যাবে

করোনায় মৃত ব্যক্তিকে পারিবারিক কবরস্থানে দাফন করা যাবে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

বুধবার(৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী মৃতদেহের সকল আনুষ্ঠানিকতা শেষে বডি ব্যাগ বা তা না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে স্থানান্তর জন্য মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে মৃতদেহ দাফন করা যাবে।

তিনি আরও বলেন, শুধুমাত্র করোনায় মৃত হিসেবে আলাদা কোনো কবরস্থান নির্দিষ্ট করার কোনো দরকার নাই। পারিবারিক কবরস্থানেই এই মৃতদেহ দাফন করা যাবে এবং অন্য ধর্মের জন্য সৎকার করা যাবে।’

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৬৯৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ১৪০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪৬ জনে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর