লক্ষ্মীপুরে যুবককে লাঠি পিটা করে আহত করলেন ইউপি সদস্য হোসেন

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসমাইল নামের এক যুবককে লাঠি পিটা করে আহত করার অভিযোগ উঠেছে সদর উপজেলা শাকচর ইউনিয়নর ৭নং ওয়ার্ড সদস্য হোসেন ওরুপে দেলোয়ার মেম্বারের বিরুদ্ধে। গত ২ মে বিকেলে ইউনিয়নের দশলা টুমচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইসমাইলকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করা হয়। ইসমাইল একই এলাকার সংস্বর বাড়ীর খোরশেদ আলমের ছেলে।

ইসমাইলের বাবা মাওলানা খোরশেদ আলম অভিযোগ করে বলেন, তার স্বজনদের সাথে পূর্ব থেকেই পারিবারিক বিরোধ চলছে। পারিবারিক বিষয় নিয়ে বাড়ীতে কিছু তাদের সাথে তর্ক বিতর্ক হয়। পরবর্তীতে তার ছেলে ইসমাইল বাড়ী থেকে বের হলে তাকে গতিরোধ করে এবং বিভিন্ন অশালীন ভাষা গালগাল করে। এক পর্যায়ে লাথি,কিল-ঘূষি এবং লাঠি দিয়ে বেধম মারধর করে হোসেন মেম্বার।

এসময় গলা টিপে হত্যার চেষ্টা করে বলেও অভিযোগ করে ইসমাইলের বাবা খোরশেদ আলম। তিনি বলে তার ভাগিনা আরিফের স্ত্রী নাসরিন হোসেন মেম্বারকে টাকা দিয়ে এঘটনায় ঘটায়। এরআগেও একাধিকবার খোরশেদের পরিবারের সদস্যদের হুমকি-ধমকি সহ বিভিন্ন অশালীন ভাষায় গালাগাল করে। তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এলাকায় বিভিন্ন লোকজনকে মারধর করারও অভিযোগ রয়েছে হোসেন ওরুপে দেলোয়ার মেম্বারের বিরুদ্ধে।

অভিযোগ বিষয়ে মুঠোফোনে সাংবাদিক পরিচয় দিয়ে জানতে চাইলে তিনি হোসেন মেম্বার নন বলে এড়িয়ে যান। বিষয়টি নিশ্চিত হয়ে ‍পুনরায় জানতে চাইলে কেটে দেন। প্রায় আধা ঘন্টা পর হোসেন মেম্বার পরিচয় দিয়ে ফোন করেন তিনি।

এসময় অভিযোগের বিষয় অস্বীকার করে বলেন, তাদের নিজেদের সমস্যা। নাসরিনে আমার কাছে বলেছে, রাস্তায় তাদের বিবাদ মিটিয়ে দিতে ইসমাইলকে চড়-তাপ্পড় দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেই। অর্থের সুবিধা নিয়ে মারধর করলেন কিভাবে জানতে চাইলে উত্তেজিত হন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর