দেশে মোট নমুনা পরীক্ষা ৩ লাখ ৪৫ হাজার, আক্রান্ত ৫৫ হাজার ১৪০

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ৬৯৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ১৪০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪৬ জনে।

বুধবার(৩ জুন) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১৫ হাজার ১০৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৫০টি ল্যাবে পরীক্ষা করা হয় ১২ হাজার ৫১০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ২ হাজার ৬৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪৬ জনে।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৪৭০ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।

সাধারণ ছুটি শেষে অফিস খোলার তৃতীয় দিন মঙ্গলবার (২ জুন) আরও ২ হাজার ৯১১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হন। এছাড়া আরও ৩৭ জনের মৃত্যু হয়।

এর আগে সাধারণ ছুটি শেষে রোববার (৩১ মে) প্রথম কর্মদিবসে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর