দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৬

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৯৫ জন। এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৪০ জনে। এদিনে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৬ জনে।

২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ৪৭০ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।

বুধবার(৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল মঙ্গলবার(০২ জুন) দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯১১ জন। মৃত্যু হয়েছে ৩৭ জনের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর