সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা শহরের প্রাণ সায়ের খাল পরিষ্কার পরিছন্ন করার মাধ্যমে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমদ রবি এই অভিযানের উদ্বোধন করেন।

জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার উদ্যোগে শুরু হওয়া এই অভিযানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামান, পৌর মেয়র আলহাজ্ব তাজকিন আহমেদ চিশতি, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা ও মহিলা কাউন্সিলর জোৎস্না আরা, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শফিক উ দ্দৌলা সাগর প্রমুখ।

এ সময় এমপি রবি ডেঙ্গু ও করোনা প্রতিরোধে সাতক্ষীরা শহরবাসীকে সচেতনতার সাথে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর