ঢাকায় করোনাক্রান্ত ২৩ হাজারের বেশি মানুষ

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে এলাকা বিবেচনায় ঢাকা বিভাগে করোনা রোগী সবচেয়ে বেশি। বাড়ছে ঢাকার বাইরের অন্য জেলাগুলোতেও।

বুধবার(৩জুন) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট তাদের ওয়েবসাইটে এসব জানিয়েছে।

যেখানে দেখা যায়, দেশের মোট আক্রান্তের ২৩ হাজারের বেশি মানুষ শুধু ঢাকা বিভাগে আক্রান্ত।

রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭ হাজার ১৩৩ জন, ঢাকা জেলায় এক হাজার ৮৯ জন, গাজীপুরে এক হাজার ৭২ জন, কিশোরগঞ্জে ২৩৩, মাদারীপুরে ১৪৫, মানিকগঞ্জে ১৪২, নারায়ণগঞ্জে দুই হাজার ১৫৩, মুন্সীগঞ্জে ৭৫৭, নরসিংদীতে ১৮১, রাজবাড়ীতে ৮৮, ফরিদপুরে ২২৩, টাঙ্গাইলে ৫২ জন, শরিয়তপুরে ১২৪ জন ও গোপালগঞ্জে ২৩২ জন। দেশের মোট করোনায় আক্রান্ত শনাক্তের ৬৯ দশমিক ৭৪ ভাগই ঢাকা বিভাগের।

বার্তাবাজার/পি.এইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর